আইন- আদালত
আইন- আদালত >>

বাংলাদেশ-আলজেরিয়ার যৌথ অগ্রযাত্রা ত্বরান্বিত হবে : স্পিকার

  |   রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট

বাংলাদেশ-আলজেরিয়ার যৌথ অগ্রযাত্রা ত্বরান্বিত হবে : স্পিকার

বাংলাদেশ-আলজেরিয়ার যৌথ অগ্রযাত্রা ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

রবিবার (৩ মে) জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দেলুয়াহাব সাইদানির সঙ্গে আলাপকালে এই আশা প্রকাশ করেন স্পিকার।

 

তিনি বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার জনগণের মধ্যকার যোগাযোগ এবং সাংস্কৃতিক মেলবন্ধনের শক্ত ভিত্তির ওপর ভর করেই দুই দেশের আগামীর যৌথ অগ্রযাত্রা আরো ত্বরান্বিত হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আলজেরিয়া সরকারের সমর্থন দুই দেশের বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

 

বাংলাদেশের গণতান্ত্রিক প্রেক্ষাপট তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিগত ১৬ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার বিপ্লব ও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে খালেদা জিয়ার আত্মত্যাগের কথা বিশেষভাবে স্মরণ করেন তিনি।

 

সাক্ষাৎকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দেলুয়াহাব সাইদানি বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের ভূয়সী প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে ক্রীড়া, কারিগরি সহায়তা, জাহাজ নির্মাণশিল্প, তৈরি পোশাক রপ্তানি, শিক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

 

বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় স্পিকার দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময় এবং শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

Posted ২:৫২ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137