আইন- আদালত
আইন- আদালত >>

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া শিশুরা বিকেএসপিতে অন্তর্ভুক্ত হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী

  |   সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া শিশুরা বিকেএসপিতে অন্তর্ভুক্ত হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া শিশুরা বিকেএসপিতে অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দেশের সব জেলায় একযোগে ৮টি ইভেন্টে নতুন কুঁড়ি স্পোর্টস চলছে। প্রধানমন্ত্রী নিজেই এই প্রতিযোগিতার সার্বিক খোঁজখবর রাখছেন।

 

সোমবার (৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপায় বিকেএসপির সম্ভাব্য আঞ্চলিক ক্যাম্পাসের স্থান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

 

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘দেশের সব জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে। আমরা ক্ষমতায় আসার পর মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে খেলার মাঠ গড়ে তোলার জন্য স্থান যাচাই-বাছাইয়ের কাজ শুরুর নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে।’

 

আরো পড়ুন

আ. লীগ নেতা আজিজুলের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা

আ. লীগ নেতা আজিজুলের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা

 

 

আমিনুল হক বলেন, ‘বাংলাদেশ নতুন অধ্যায়ের পথে হেঁটে চলেছে। তরুণ প্রজন্মের মাঝে নানা ধরনের ক্রীড়া ইভেন্ট পৌঁছে দিতে সরকার কাজ শুরু করেছে।

 

বিগত সময়ের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে। আগামীর বাংলাদেশ হবে ক্রীড়াজগতের বাংলাদেশ।’

এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ উ

পস্থিত ছিলেন।

 

Posted ৪:৩৭ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137