আইন- আদালত
আইন- আদালত >>

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধানশিক্ষক গ্রেপ্তার

  |   সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধানশিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক রেজাউল হান্নানের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার এ ঘটনার ঘটলে স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করেন। এক পর্যায়ে অভিযুক্ত রেজাউল পালিয়ে যান।

এ সময় তারা বিদ্যালয়টি ঘেরাও করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে এ ঘটনায় মামলা হলে পুলিশ রেজাউল হান্নানকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

স্থানীয়রা জানান, ধর্ষণের ঘটনাটি জানার পর রবিবার দুপুরে কয়েকজন অভিভাবক জুতা ও ঝাড়ু নিয়ে প্রধানশিক্ষক রেজাউল হান্নানের অফিস কক্ষে ঢুকে পেটাতে থাকেন।

 

এক পর্যায়ে কৌশলে বিদ্যালয় থেকে পালিয়ে যান রেজাউল।

স্কুলের সহকারী শিক্ষিকা পারভীন আখতার জানান, স্কুল ভবনের চিলেকোঠায় এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে প্রধানশিক্ষককে মারধর করা হয়। প্রধানশিক্ষক এক পর্যায়ে পালিয়ে গেলে গ্রামবাসীরা স্কুলে তালা দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে পরিস্থিতি স্বাভাবিক করে ভুক্তভোগী ছাত্রী ও তার অভিভাবককে থানায় নিয়ে আসি। এ ঘটনায় ওই ছাত্রীর মা ধর্ষণ মামলা করলে বিকেলে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Posted ৮:২৮ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Hello world!

(206 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137