আইন- আদালত
আইন- আদালত >>

ঢাকায় দেবহাটা উপজেলাবাসীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  |   শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট

ঢাকায় দেবহাটা উপজেলাবাসীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকায় দেবহাটা উপজেলাবাসীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা শাহ আলী প্লাজায় রাজধানীস্থ দেবহাটা উপজেলাবাসীর উদ্যোগে একটি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ওমর ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবজাল হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খาลেক।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।

এছাড়া সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংগঠক মইনুদ্দিন মইন, মোহাম্মদ শাহ আলম বাদশা, আব্দুর রহমান, তানজিম, মাসুম বিল্লাহসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা আগামী জাতীয় নির্বাচনে নৈতিক ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় প্রবাসী দেবহাটা উপজেলাবাসীর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, উন্নয়ন, সুশাসন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করা প্রয়োজন।

সভায় প্রবাসী ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা এবং নির্বাচনকে কেন্দ্র করে সমন্বিত কর্মকৌশলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Posted ১১:২৬ এএম | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Hello world!

(160 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137