আইন- আদালত
আইন- আদালত >>

মির্জাপুরে পাঁচ দিনে পরকীয়া প্রেমিককে জয় করল গৃহবধূ

  |   রবিবার, ২৪ মে ২০২৬ | প্রিন্ট

মির্জাপুরে পাঁচ দিনে পরকীয়া প্রেমিককে জয় করল গৃহবধূ

 

‘প্রেম মানে না বাধা’ প্রবাদটি একদম সত্যি। খাঁটি ভালোবাসা, বয়স, ধর্ম, স্বামী, সন্তান কিংবা সমাজের কোনো নিয়ম মানে না।

 

এটি সব বাধা পেরিয়ে নিজস্ব পথ তৈরি করে নেয়, তারই এক বাস্তব ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে।

মির্জাপুর উপজেলার সানজিদা নামে এক গৃহবধূ পাঁচ বছরের এক শিশু সন্তান ও স্বামীকে রেখে পরকীয়া প্রেমিকের বাড়িতে টানা পাঁচ দিন অবস্থান করে স্বামী হিসেবে তাকে জয় করেছে বলে খবর পাওয়া গেছে। বিয়ের দাবিতে ওই গৃহবধূ গত ১৯ মে প্রেমিক সাব্বিরের বাড়িতে অবস্থান নেয় এবং ২৩ মে সন্ধ্যায় ৮ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয় বলে জানা গেছে।

 

ঘটনাটি ঘটেছে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালিয়াজান গ্রামে।

 

এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল এবং স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

রবিবার (২৪ মে) দুপুরে বাঁশতৈল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের নারী সদস্য (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) ফিরোজা বেগম এই তথ্য নিশ্চিত করেন।

 

জানা যায়, ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনালিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ফারুকের স্ত্রী এক সন্তানের জননী সানজিদার বালিয়াজান গ্রামের সিদ্দিকের ছেলে সাব্বিরের সঙ্গে গত চার বছর ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। দুই সপ্তাহ আগে ফারুক সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন।

 

মঙ্গলবার (১৯ মে) সকালে ফারুকের স্ত্রী সানজিদা সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। খোঁজ করতে গিয়ে ফারুক এবং তার পরিবারের লোকজন জানতে পারেন সানজিদা বিয়ের দাবিতে সাব্বিরের বাড়িতে অবস্থান নিয়েছে। ঘটনা জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা সাব্বিরের বাড়িতে ভিড় জমাতে শুরু করে। সানজিদাকে দেখে সাব্বির বাড়ি থেকে পালিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় বাঁশতৈল ইউপির সদস্য ফিরোজা বেগম ও গ্রাম্য মাতব্বররা বিষয়টি সুরাহা করতে বালিয়াজান গ্রামের শামুদ্দিনের বাড়িতে বৈঠকে বসেন।

 

সাব্বির বাড়িতে না থাকায় কোনো সুরাহা ছাড়াই বৈঠক শেষ হয়। কিন্তু সানজিদা কোনোভাবেই সাব্বিরের বাড়ি থেকে যাবে না বলে জানান। সাব্বিরের কথায় আমি স্বামী ও শিশু সন্তান রেখে স্বামীর সংসার ছেড়ে এই বাড়িতে এসেছি। আমি মরলে এই বাড়িতেই মরব, বাঁচলেও সাব্বিরের সঙ্গেই বাঁচব। তবু এ বাড়ি থেকে যাব না। এ কথার প্রেক্ষিতে মাতব্বররা সানজিদাকে সাব্বিরের মায়ের কাছে রেখে আসেন। এভাবেই ওই বাড়িতে টানা পাঁচ দিন সানজিদা অনর অবস্থানে থাকেন।

 

এরই মধ্যে উভয় পরিবার বিভিন্নভাবে চেষ্টা চালাতে থাকে বিষয়টি একটি সুষ্ঠু সমাধান করতে। পাঁচ দিন আত্মগোপনে থাকার পর শনিবার (২৩ মে) সন্ধ্যায় সাব্বির বাড়ি ফিরে সানজিদাকে বিয়ে করতে সম্মত হন। পরে রাতেই আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এই বিয়ের মধ্য দিয়ে সানজিদা পাঁচ দিনে তার পরকীয়া প্রেমিককে জয় করতে সক্ষম হন।

Posted ৭:৪৫ পিএম | রবিবার, ২৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Hello world!

(160 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137