আইন- আদালত
আইন- আদালত >>

৪ প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলার অর্থায়ন এডিবির

  |   রবিবার, ২৪ মে ২০২৬ | প্রিন্ট

৪ প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলার অর্থায়ন এডিবির

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের দ্রুত অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিবির সময়োপযোগী সহায়তা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বড় ভূমিকা রাখছে।

 

আজ রবিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এডিবির মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

 

চুক্তির আওতায় মোট ১.৪ বিলিয়ন ডলার অর্থায়ন নিশ্চিত করা হয়েছে। এই অর্থ চারটি বড় উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে।

 

প্রকল্পগুলো হলো—

১) অর্থনৈতিক ব্যবস্থাপনা ও শাসনব্যবস্থা শক্তিশালীকরণ (সাবপ্রোগ্রাম-২)

২) সামাজিক স্থিতিশীলতা জোরদারকরণ কর্মসূচি (সাবপ্রোগ্রাম-২)

৩) সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্প

৪) নারায়ণগঞ্জ সবুজ ও সহনশীল নগর উন্নয়ন প্রকল্প

 

অর্থমন্ত্রী জানান, আগামীকাল এডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে জাতীয় সমন্বিত উন্নয়ন প্রকল্প বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে।

 

তিনি আরো বলেন, ‘এই প্রকল্প সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।’

 

সরকার ও এডিবির দীর্ঘদিনের অংশীদারি ভবিষ্যতে টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরো শক্ত ভিত্তি তৈরি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Posted ৭:১৪ পিএম | রবিবার, ২৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137