আইন- আদালত
আইন- আদালত >>

সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

  |   রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট

সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

পবিত্র ঈদুল ফিতর-পরবর্তী সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বুধবার (২৫ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।

 

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৭৬ ও ২০১৬ পয়েন্টে রয়েছে।

 

এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৬টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তি রয়েছে ৬৫টি কম্পানির শেয়ার।

 

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো-সান লাইফ ইনস্যুরেন্স, রানার অটো, বিডি অটোকার, একমি লিমিটেড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পার্ল, ইনটেক লিমিটেড, ডোমেনেজ স্টিল ও গোল্ডেন সন।

 

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট।

 

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৭ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০৭ পয়েন্টে অবস্থান করে।

 

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৫৫ পয়েন্টে অবস্থান করে।

 

এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ২৪টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ১৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২টি কম্পানি শেয়ারের দর।

Posted ৪:০৯ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137