| রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট


জাবের (রা.)-থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা.) যখন বক্তৃতা দিতে দাঁড়াতেন তখন তার দুচোখ রক্তিমবর্ণ হয়ে যেত এবং তাঁর আওয়াজ উঁচু হতো এবং তাঁর রাগ অনেকটা বেড়ে যেত। যেন তিনি শত্রুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করছেন এবং বলছেন, শত্রুরা সকাল-সন্ধ্যায় তোমাদের কাছে চলে আসবে। মহানবী (সা.) তখন তাঁর তর্জনী ও মধ্যমা আঙুল মিলিয়ে বলতেন যে, আমাকে এবং কিয়ামতকে এ দুটির মতো পাঠানো হয়েছে। তিনি বক্তৃতায় আরো বলতেন, হামদ ও সালাতের পর, নিশ্চয় সর্বোত্তম কথা হলো আল্লাহর কিতাব এবং সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মাদ (সা.)-এর আদর্শ।
আর নিকৃষ্টতম কাজ হলো দ্বীনের মধ্যে কোনো নতুন কিছু আবিষ্কার করা। আর প্রত্যেক বিদআত ভ্রষ্টতা। আমি প্রত্যেক মুমিনের কাছে তার নিজ হৃদয়ের চেয়েও বেশি নিকটতম। সুতরাং যে ব্যক্তি ধন-সম্পদ রেখে দুনিয়া থেকে চলে যাবে, তা তার ওয়ারিশদের জন্য হবে।
আর ঋণ ও অভাবী পরিবার রেখে মারা গেলে তার দায়িত্ব আমার ওপর বর্তাবে। (সহিহ মুসলিম, হাদিস নং : ২০০৫, মুসনাদে আহমাদ, হাদিস নং : ১৪৩৩৪)
Posted ৫:২১ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬
www.pathokkantho.com | admin