| রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট


সূর্যঘড়ি হচ্ছে এমন একটি যন্ত্র যা একটি রেফারেন্স স্কেলে সূর্যের অবস্থানের মাধ্যমে লাইট স্পট বা প্রক্ষেপিত ছায়া ব্যবহার করে সময় নির্দেশ করে। পৃথিবী যখন তার মেরু অক্ষের দিকে ঘুরে, তখন সূর্য পূর্ব দিক থেকে পশ্চিমে আকাশ অতিক্রম করে। সূর্যোদয়ের সময় দিগন্তের অন্তরাল থেকে এটি উদিত হয়ে দুপুরে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়। আবার সূর্যাস্তের সময় এটি দিগন্তের আড়ালে হারিয়ে যায়। আজিমুথ (দিক) কিংবা অল্টিচুট (উচ্চতা) সময় নির্ধারণ যন্ত্র তৈরীতে উভয় পরিমাপই ব্যবহার করা যায়। অধিকাংশ প্রধান সংস্কৃতিতেই সূর্যঘড়ি স্বাধীনভাবে আবিষ্কৃত হয়েছিল এবং সংস্কৃতির বিকাশের সাথে সাথে এটি আরো নিখুঁত এবং অত্যাধুনিক হয়ে উঠেছিল।
Posted ৬:১২ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬
www.pathokkantho.com | admin