বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন- আদালত
আইন- আদালত >>

রাষ্ট্রপতির নয়, ইউনূস-নূরজাহানের বিচার চাওয়া উচিত : আনিস আলমগীর

  |   রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট

রাষ্ট্রপতির নয়, ইউনূস-নূরজাহানের বিচার চাওয়া উচিত : আনিস আলমগীর

সংসদ সদস্য নাহিদ ইসলামের উদ্দেশে সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, উনি রাষ্ট্রপতির বিচার চাচ্ছেন কেন, ওনার তো এখন ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার চাওয়া উচিত। সম্প্রতি ইউটিউবে এক ভিডিওতে সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

 

আনিস আলমগীর বলেন, ইউনূস একজন শিশু হত্যাকারী। টিকা না দিয়ে তিনশতাধিক শিশুকে হত্যা করেছে।

 

টিকা না দেওয়ার কারণে আজকে একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। টিকা ও চিকিৎসা না পেয়ে প্রায় ৭০ শতাংশ শিশু মারা যাচ্ছে। যে ব্যক্তি এবং যে প্রতিষ্ঠান এটা করেছে সেই প্রতিষ্ঠানে নাহিদ ইসলামরা নিজেরা চাকরি করে এসেছেন, তাদের তো উচিত লজ্জা পাওয়া। তাদের ইউনূসের যথাযথ সাজা ও জেলে নেওয়ার কথা বলা উচিত।

সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে জেলে নেওয়ার কথা বলা উচিত।

তিনি বলেন, রাষ্ট্রপতিকে জেলে নেওয়ার কি প্রয়োজন হয়ে গেছে? রাষ্ট্রপতি অতীতে কী দুর্নীতি করেছে যেটার বিচার হয়নি। ওনার অভিযোগ ওনাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছে। শেখ হাসিনা তো অনেকের নিয়োগ দিয়ে গেছে।

 

তো সবার ক্ষেত্রে কি তা-ই হবে? শেখ হাসিনা নিয়োগ দিয়ে গেছে বলে উনি একটা অপরাধী হয়ে গেলেন। তা তো না। ওনার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে রাষ্ট্রপতি হলেও তার বিচার হতে পারে।

Posted ৪:৫৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137