আইন- আদালত
আইন- আদালত >>

টিকা অপরাধী’ ইউনূস, তাকে ডিফেন্ডকারীরা ঘেন্নার

  |   রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট

টিকা অপরাধী’ ইউনূস, তাকে ডিফেন্ডকারীরা ঘেন্নার

ইউনূস সরকারের অযোগ্য উপদেষ্টার সিদ্ধান্ত বলি হচ্ছে শিশুরা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ মির্জা। তিনি বলেন, ‘ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা, অবহেলা বা ভুল নয়, এটা একটি অপরাধ। সারা দেশে দুই শতাধিক শিশু মারা গেছে।’ ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

শামারুহ মির্জা লেখেন, ‘এটা নিয়ে আন্তর্জাতিক ম্যাগাজিন Science-এ একটি প্রতিবেদন গতকাল প্রকাশিত হয়েছে। এই বিষয়টি নিয়ে কিছুদিন আগে আমিও একটি স্ট্যাটাস দিয়েছিলাম। আমার আসলে আজকাল কিছু বিষয় নিয়ে ভীষণ ঘেন্না লাগে।’

তিনি লেখেন, ‘২০২৪-এ আমলাতান্ত্রিক জটিলতায় টিকা সরবরাহে ব্যাঘাত ঘটে, ফলে দেশজুড়ে টিকার ঘাটতি তৈরি হয়, পরে এ ওয়েবসাইট থেকে ডাটা পর্যন্ত রিমুভ করা হয়েছে! এটা শুধু ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা, অবহেলা বা ভুল নয়, এটা একটি অপরাধ।

 

দুই শতাধিক শিশু মারা গেছে, পুরো স্বাস্থ্যব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়েছে। তবু কিছু মানুষ এখনো এটাকে ডিফেন্ড করে, এটাই সবচেয়ে ঘেন্নার।’

সূত্র কালের কণ্ঠ

Posted ৪:৫৩ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137