| সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট


বিট রুট হালুয়া
ফাতেমা ফয়েজ মায়া, ফুড এন্ড নিউট্রিশন কলামিস্ট।
ডেজার্ট হিসেবে বিট রুটের হালুয়া বেশ স্বাস্থ্যকর এবং আকর্ষণীয়।
উপকরণ:
• বিট রুট (গ্রেট করা): ২ কাপ
• দুধ: ১ কাপ (ঘন করা)
• চিনি: স্বাদমতো (গুড়ও ব্যবহার করা যায়)
• ঘি: ৩ টেবিল চামচ
• এলাচ গুঁড়ো: সামান্য
• বাদাম ও কিসমিস: সাজানোর জন্য
প্রস্তুত প্রণালী:
1. প্যানে ঘি গরম করে তাতে গ্রেট করা বিট রুট দিন। বিটের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ৫-৭ মিনিট ভালো করে ভাজুন।
2. এবার এতে দুধ দিয়ে দিন। দুধ শুকিয়ে আসা পর্যন্ত মাঝারি আঁচে রান্না করুন।
3. দুধ শুকিয়ে এলে চিনি ও এলাচ গুঁড়ো দিন। চিনি থেকে পানি বের হবে, সেই পানি শুকানো পর্যন্ত অনবরত নাড়তে থাকুন।
4. হালুয়া ঘন হয়ে যখন প্যান থেকে ছেড়ে আসবে, তখন নামিয়ে নিন। উপরে বাদাম ও কিসমিস দিয়ে পরিবেশন করুন।
5. টিপস: বিট রুট কাটার সময় হাতে বা চপিং বোর্ডে রং লেগে যেতে পারে। কাটার পর দ্রুত ধুয়ে ফেললে বা সামান্য লেবুর রস ঘষলে দাগ সহজেই চলে যায়।
Posted ৮:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬
www.pathokkantho.com | admin